1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দামুড়হুদার কনের বাড়িতে বরযাত্রী, ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো দুই বাল্যবিবাহ রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন নাসিরনগর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্বার  প্রতিমন্ত্রীর গাড়ির দুর্ঘটনায় নিহত ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়ি সাংবাদিককে হুমকি ও হামলার অভিযোগ: ভূঞাপুর থেকে স্বাস্থ্যকর্মী ফরিদার বদলি  যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত নদীতে গোসল করতে নেমে শিশুর মর্মান্তিক মৃত্যু, উদ্ধার আরও ৭ নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ মহিলাসহ অর্ধশতাধিক আহত সিংড়ায় জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত 

ফুটবল খেলা শেষে পুকুরে গোসল, আর ঘরে ফেরা হলো না ওমর ফারুকের

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

 

 

সলঙ্গা (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ 

 

 

সিরাজগঞ্জের সলঙ্গায় ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ওমর ফারুক (১২) নামে এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইটভাটার পাশে একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ওমর ফারুক উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের আবু বক্কারের ছেলে। সে চৈত্রহাটি নূরানী কওমিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদরাসার ১০ থেকে ১৫ জন ছাত্র মাহমুদপুর ইটভাটার পাশে ফুটবল খেলতে যায়। খেলা শেষে গরমে ক্লান্ত হয়ে তারা পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে অন্যরা একে একে পুকুর থেকে উঠে এলেও ওমর ফারুক পানিতে থেকে যায়।

 

 

কিছুক্ষণ পর সহপাঠীরা ওমর ফারুককে দেখতে না পেয়ে তাকে খুঁজতে শুরু করে। প্রথমে তারা পুকুরের আশপাশে খোঁজাখুঁজি করে। পরে স্থানীয় লোকজনও সেখানে ছুটে আসেন। একপর্যায়ে পুকুরের পানির নিচে তল্লাশি চালিয়ে ওমর ফারুককে উদ্ধার করা হয়।

 

 

তবে ততক্ষণে নিথর হয়ে পড়েছিল ছোট্ট ওমর ফারুকের দেহ। তাকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত উদ্ধারের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ফুটবল খেলার আনন্দ শেষে সহপাঠীদের চোখের সামনে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

 

পরিবারের আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন কিংবা সন্তানের ভবিষ্যৎ নিয়ে বাবা-মায়ের যে কত আশা ছিল, মাত্র ১২ বছর বয়সেই সেই স্বপ্ন থেমে গেল পুকুরের পানিতে। যে শিশু কিছুক্ষণ আগেও বন্ধুদের সঙ্গে মাঠে খেলছিল, তার নিথর দেহ ঘরে ফেরার খবর মুহূর্তেই স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম সৃষ্টি করে।

 

 

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী ওমর ফারুকের পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com