1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে এক বছরে ৪৮০৩ বিবাহ বিচ্ছেদ, দৈনিক গড়ে ১৩ মান্দায় ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ নারী গ্রেপ্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ঝটিকা মিছিল করায় ২৪ ঘন্টায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের চার নেতা গ্রেপ্তার ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথম মামলা, গ্রেপ্তার ১ রায়গঞ্জের আকাশে চাঁদের পাশে উজ্জ্বল জ্যোতিষ্ক, স্বাভাবিক মহাজাগতিক দৃশ্য শিল্পখাতে গ্যাসের চাপ বাড়ানোর দাবি আইটিইটির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণ মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষণ: চুয়াডাঙ্গায় ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১০৪ Time View

 

সেলিম রেজা তাজ, যশোর থেকে 

 

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।

‎শুক্রবার (১৫ মে) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর আন্দুলিয়া ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২১ বোতল ESCUF SYRUP(নেশা জাতীয়), ০৯টি শাড়ী, ০৩টি থ্রী-পিস, ০১ প্যাকেট ফুসকা, ১০৮২টি চকলেট এবং ১৬৭টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ২,৪২,৭০০/-(দুই লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশত) টাকা।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

 

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com