1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‘সবার জন্য উন্নয়ন, সবার জন্য ভালোবাসা’—চেয়ারম্যান পদে প্রার্থী জহুরুল মাস্টার কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ  ভূরুঙ্গামারীতে এইচএসসি-আলিমের ফলে এগিয়ে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই  রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫.০৬ শতাংশ আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন প্রায় ৭০ চরমপন্থি সলঙ্গায় এইচএসসি-আলিমে মিশ্র ফল, এগিয়ে দুই প্রতিষ্ঠান বাঘায় রুমিয়া হত্যা মামলায় দুই আসামিসহ গ্রেপ্তার ৩  ১০ শিক্ষক, ৭ পরীক্ষার্থী—পাস করাতে পারেননি একজনকেও কামারখন্দে ইছামতী নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

মান্দায় ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ নারী গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ Time View

 

 

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ২ হাজার ১০৫ লিটার দেশীয় চোলাইমদ তৈরির তরল উপাদান (ওয়াশ) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আমতি রানী (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভারশো ইউনিয়নের কসবামান্দা (ঠাকুর মান্দা) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আমতি রানী ওই গ্রামের কার্তিক হালদারের স্ত্রী।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল কসবামান্দা গ্রামে আমতি রানীর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর হেফাজত থেকে দেশীয় চোলাইমদ তৈরির ২ হাজার ১০৫ লিটার তরল উপাদান (ওয়াশ) উদ্ধার ও জব্দ করা হয়।

 

পরে উদ্ধার করা ওয়াশ উপস্থিত লোকজনের সামনে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার নারীসহ এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com