1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে এক বছরে ৪৮০৩ বিবাহ বিচ্ছেদ, দৈনিক গড়ে ১৩ মান্দায় ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ নারী গ্রেপ্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ঝটিকা মিছিল করায় ২৪ ঘন্টায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের চার নেতা গ্রেপ্তার ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথম মামলা, গ্রেপ্তার ১ রায়গঞ্জের আকাশে চাঁদের পাশে উজ্জ্বল জ্যোতিষ্ক, স্বাভাবিক মহাজাগতিক দৃশ্য শিল্পখাতে গ্যাসের চাপ বাড়ানোর দাবি আইটিইটির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণ মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষণ: চুয়াডাঙ্গায় ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথম মামলা, গ্রেপ্তার ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

 

 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো মামলা করেছে পুলিশ। এ ঘটনায় হৃদয় আহমেদ রাজু (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক অনলাইন বেটিং অ্যাপ ও জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ সময় মোবাইল ফোন ও ১৬ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ধামদী মোড়লের বিট এলাকার কালামের চায়ের দোকানের পাশে অভিযান চালায় পুলিশ। কয়েকজন অনলাইন জুয়াড়ি সেখানে জুয়া খেলার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হৃদয় আহমেদ রাজুকে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশের ভাষ্য, ওই মোবাইল ফোনে একাধিক অনলাইন বেটিং অ্যাপ ও অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। পুলিশ দাবি করছে, হৃদয় এলাকায় এজেন্ট হিসেবে কাজ করে অর্থ সংগ্রহের পাশাপাশি অনলাইন জুয়া ও বেটিংয়ে অংশ নিতেন এবং অন্যদেরও এতে অংশ নিতে সহায়তা করতেন।

এ ঘটনায় হৃদয় আহমেদ রাজুসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানার একজন এসআই বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় হৃদয় ছাড়া এজাহারনামীয় ১৬ জন বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার নম্বর ১৩। জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭ ও ২৭ ধারায় মামলাটি করা হয়েছে।

গ্রেপ্তার হৃদয় আহমেদ রাজু ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা (মোড়লের বিট) এলাকার নুরুল ইসলাম ও মোছা. বেগম আক্তারের ছেলে। সোমবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, অনলাইন জুয়া ও বেটিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি ও এজেন্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com