1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিলার ও কৃষি অফিস বলছে সার সংকট নেই, মাঠের চিত্র বিপরীত ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ভূটানের প্রতিনিধি দলের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন, গুরুত্ব পাচ্ছে কুড়িগ্রাম-ভূটান বাণিজ্য যোগাযোগ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ কর্মী আটক চুয়াডাঙ্গায় বিরিয়ানি খেয়ে শিশুসহ ৯ জন অসুস্থ,হাসপাতালে ভর্তি   কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল  রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

যমুনায় গোসল করতে নেমে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫৫২ Time View

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মোছা: উর্মি খাতুন (৭) নামে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

রবিবার  (২২ জুন)  দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের বার বয়লা নদীর ঘাটে  এ ঘটনা ঘটে। নিখোঁজ উর্মি খাতুন বার বয়লা গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে ও বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, গতকাল রবিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হন।স্থানীয়রা নদীতে জাল ফেলে  খোঁজা খুঁজি করেও সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আজ সোমবার সকাল ১০ টা থেকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করেছে৷ নিখোঁজ শিশুর বাবা উজ্জ্বল হোসেন জানান, গতকাল দুপুরে সমবয়সী কয়েকজনের সাথে নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সবার অজান্তে আমার মেয়ে নদীর স্রোতে  ডুবে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেই৷ আজ সকাল থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে । এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছি।এখন পর্যন্ত শিশুটি উদ্ধার হয়নি।আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৩টা) নিখোঁজ শিশু শিক্ষার্থীকে উদ্ধার  করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com