1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ কর্মী আটক চুয়াডাঙ্গায় বিরিয়ানি খেয়ে শিশুসহ ৯ জন অসুস্থ,হাসপাতালে ভর্তি   কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল  রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন কারাদণ্ড জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ট্রাফিক ব্যবস্থা চালুর দাবীতে ৭দিনের আল্টিমেটাম ট্রাক মালিক-শ্রমিকদের নলডাঙ্গার হালতি বিলে রাতভর ভ্রাম্যমান আদালত পরিচালনায় , ৫ জনের কারাদণ্ডসহ জরিমানা

রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

 

লক্ষ্মীপুর প্রতিনিধি: 

 

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”এই প্রতিপাদকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী বিশাল সমাবেশ, পথসভা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজার ঈদগাহ ময়দানে রামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ভোলাকোট ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাফিজ আহমেদ ও হুমায়ূন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকরেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোজাম্মেল হক মজু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনোয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, এজিএস আবুল কাশেম, আব্দুর রহিম মজুমদার, আব্দুল হামিদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মাইন উদ্দিন মোল্লা ভুটু, ভোলাকোট ইউনিয়নের জামায়াতে ইসলামীর সাবেক আমীর আবু সালেহ, হুমায়ূন কবির প্রমূখ। বক্তারা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেন “হয় মাদক ছাড়ো”না হয় এলাকা ছাড়ো”।

 

এ সময় উপস্থিত ছিলেন ভোলাকোট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সুধী সমাজের প্রতিনিধি বৃন্দ ।

 

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

এর আগে মাদকবিরোধী একটি র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com