1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিলার ও কৃষি অফিস বলছে সার সংকট নেই, মাঠের চিত্র বিপরীত ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ভূটানের প্রতিনিধি দলের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন, গুরুত্ব পাচ্ছে কুড়িগ্রাম-ভূটান বাণিজ্য যোগাযোগ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ কর্মী আটক চুয়াডাঙ্গায় বিরিয়ানি খেয়ে শিশুসহ ৯ জন অসুস্থ,হাসপাতালে ভর্তি   কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল  রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

 কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

 

 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

 

 

গাজীপুরের কালিয়াকৈরে  কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মো. খাত্তাব মোল্লার নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী হঠাৎ মহাসড়কে মিছিল বের করেন। মিছিলটি কিছু সময় পর দ্রুত স্থান ত্যাগ করে। এ সময় আশপাশের কয়েকজন মোবাইল ফোনে মিছিলের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খাত্তাব মোল্লা আত্মগোপনে ছিলেন। সম্প্রতি কালিয়াকৈর উপজেলা যুবলীগের ৭১ সদস্যের একটি কমিটি এবং পৌর আওয়ামী যুবলীগের ২১ সদস্যের আহ্বায়ক কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়। ওই দুই কমিটির সমর্থনে কিছু নেতাকর্মী চন্দ্রা এলাকায় ঝটিকা মিছিল করেছেন বলে স্থানীয় সূত্রের দাবি।

 

তবে মিছিলের সঙ্গে ওই কমিটি দুটির সংশ্লিষ্টতা কিংবা মিছিলকারীদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মো. খাত্তাব মোল্লার নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা সেখান থেকে চলে যায়। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com