
পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা) প্রকল্পের আওতায় ইউনিয়ন ও উপজেলা লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মান্দা প্রেসক্লাবে বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা লোকমোর্চা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় লিঙ্গ সমতা নিশ্চিত করা, স্থানীয় পর্যায়ে জলবায়ু সংক্রান্ত কার্যক্রম জোরদার করা এবং লোকমোর্চা কমিটির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা লোকমোর্চা কমিটির সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহাদত হোসেন, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, শিক্ষক ডিএম আব্দুল মালেক, যুবদলনেতা হেলাল হোসেন হিল্লোল, বিএসডিওর কো-অর্ডিনেটর আব্দুর রহমান ও মাঠ সংগঠক আব্দুল লতিফ।
সভায় ইউনিয়ন ও উপজেলা লোকমোর্চা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব, লিঙ্গ সমতা এবং কমিটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।