1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত কুড়িগ্রামে তিন নেতাকে বহিষ্কার ও উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা এনসিপির নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রফতার  ডেঙ্গু নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান নতুন ভবন-ডরমিটরির উদ্যোগ, রায়গঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার নেত্রকোনায় মাদরাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষককে অব্যাহতি দলীয় শৃঙ্খলাভঙ্গে এনসিপির উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব বহিষ্কার সলঙ্গায় ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার শাহজাদপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত মান্দায় লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

 

 

রাজীব কুমার মালো ,ঝালকাঠি প্রতিনিধিঃ 

 

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় ঝালকাঠি জেলা প্রশাসকের পেয়ারাচত্বরে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন এবং লিফলেট বিতারন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

 

এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

র‍্যালিতে আরও অংশ নেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না এবং সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

র‍্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com