1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত কুড়িগ্রামে তিন নেতাকে বহিষ্কার ও উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা এনসিপির নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রফতার  ডেঙ্গু নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান নতুন ভবন-ডরমিটরির উদ্যোগ, রায়গঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার নেত্রকোনায় মাদরাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষককে অব্যাহতি দলীয় শৃঙ্খলাভঙ্গে এনসিপির উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব বহিষ্কার সলঙ্গায় ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার শাহজাদপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত মান্দায় লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত

সলঙ্গায় ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

নিজস্ব প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের সলঙ্গা থানার এলাকায় অভিযান চালিয়ে ৬৬ গ্রাম হেরোইনসহ মো. ইসাহাক আলী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২, সিরাজগঞ্জ।

এসআরবি-১২ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে এসআরবি-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সলঙ্গা থানাধীন চরিয়া কামারপাড়া গ্রামে এসআরবি-১২ সদর দপ্তরের সামনে রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কে অভিযান চালিয়ে ইসাহাক আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইসাহাক আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর আষাড়িয়াদহ গ্রামের মো. হাসিবুল ইসলামের ছেলে।

এসআরবি-১২-এর প্রেস রিলিজে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসাহাক আলী দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন ও সরবরাহ করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

এসআরবি-১২-এর সিনিয়র সহকারী পরিচালক ও অপস্ অফিসার মো. ফাহাদুজ্জামান আকন্দ স্বাক্ষরিত প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে এসআরবি-১২ বদ্ধপরিকর বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com