1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত কুড়িগ্রামে তিন নেতাকে বহিষ্কার ও উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা এনসিপির নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রফতার  ডেঙ্গু নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান নতুন ভবন-ডরমিটরির উদ্যোগ, রায়গঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার নেত্রকোনায় মাদরাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষককে অব্যাহতি দলীয় শৃঙ্খলাভঙ্গে এনসিপির উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব বহিষ্কার সলঙ্গায় ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার শাহজাদপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত মান্দায় লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে তিন নেতাকে বহিষ্কার ও উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা এনসিপির

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

 

মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাগেশ্বরী উপজেলার আহ্বায়ক কমিটির বিলুপ্ত ঘোষণা এবং কুড়িগ্রাম সদর – নাগেশ্বরী – ফুলবাড়ি তিনটি উপজেলার তিন নেতাকে বহিষ্কারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে কুড়িগ্রাম জেলা এনসিপির দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধনের স্বাক্ষরিত পৃথক তিন প্রেস বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়। এতে নাগেশ্বরী উপজেলার আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করাসহ তিন উপজেলার তিনজন নেতাকেও বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার তিন নেতা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম, ফুলবাড়ি উপজেলার আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো: খলিলুর রহমান এবং নাগেশ্বরী উপজেলার বিলপ্ত ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো: আলমগীর হোসেন।

পৃথক তিন বিজ্ঞপ্তিতে, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত আদেশে বিশেষ কারণবশত নাগেশ্বরী উপজেলার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। এছাড়াও পৃথক দুই বিজ্ঞপ্তিতে তিন নেতাকে দলীয় আদর্শ পরিপন্থি কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ওই তিন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়। এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে বহিষ্কৃত নেতাদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দলের সমস্ত পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে আর যাতে কোন নেতাকর্মী এহেনও কর্মকান্ডে জড়িত না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com