1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারানো ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর চিরিরবন্দরে দেশীয় চোলাই মদসহ যুবক আঁটক, এক মাসের কারাদন্ড  উল্লাপাড়ায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের ধূমপায়ীদের রক্তে মাইক্রোপ্লাস্টিক, রয়েছে হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি: গবেষণা ইয়াবা সেবনের সময় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গ্রেপ্তার মাটির মা ফাউন্ডেশন রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত  পরিদর্শনে গিয়ে ভেঙে পড়ল কাঠের সেতু, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যা: চুরিতে বাধা দেওয়ায় হত্যার স্বীকারোক্তি

মান্দায় করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১ Time View

 

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

 

 

নওগাঁর মান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে একটি র‌্যালি উপজেলা সদর প্রসাদপুর বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

পরে মান্দা প্রেস ক্লাবের হলরুমে উপজেলা প্রতিনিধি আলহাজ¦ আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কালিগ্রাম দোডাঙ্গী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমান প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, মান্দা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, পলাশ চন্দ্র সরকার, মান্দা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংবাদিক আরিফুজ্জামান রঞ্জু, মহসীন আলী, সায়েদ রায়হানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা দৈনিক করতোয়া পত্রিকার দীর্ঘ পথচলার সাফল্য কামনা করে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দৈনিক করতোয়া পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com