1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

পরিদর্শনে গিয়ে ভেঙে পড়ল কাঠের সেতু, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

 

 

হাবিবুর রহমান,ডিমলা (নীলফামারী)প্রতিনিধি

 

 

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত একটি ঝুঁকিপূর্ণ কাঠের সেতু পরিদর্শনে গিয়ে বিপত্তির মুখে পড়েছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। হঠাৎ সেতুর একাংশ ভেঙে পড়লেও সৌভাগ্যবশত বড় ধরনের কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি।

 

 

​ বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ৩ নং ডিমলা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাটাবাড়ি এলাকায় নাউতারা নদীর ওপর অবস্থিত ক্ষতিগ্রস্ত সেতুটি পরিদর্শনে যান এমপি। কিছুদিন আগে উজান থেকে নেমে আসা বন্যার পানির তীব্র স্রোতে সেতুটির কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। খবর পেয়ে সেতুর সার্বিক অবস্থা সরজমিনে দেখতে যান তিনি।

 

 

​পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে ছিলেন উপজেলা আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সেতুটির ওপর দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত অংশ পর্যবেক্ষণ করার সময় হঠাৎ কাঠের একটি অংশ ভেঙে নিচে ধসে পড়ে। এতে উপস্থিত কয়েকজন মুহূর্তের মধ্যে নিচে পড়ে যান। নিচে পড়ে যাওয়া ব্যক্তিরাও সামান্য আঘাত পেলেও বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

 

​ঘটনার পর পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন। সেতুটির জরাজীর্ণ অবস্থার কথা তুলে ধরে এলাকাবাসী দ্রুত এখানে একটি টেকসই ও স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান। সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকেই দ্রুততম সময়ের মধ্যে নদীটিতে নতুন সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com