সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চকপাঙ্গাসী গ্রামের জিল্লার(৫০) নামের একজন কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
নিহত জিল্লার চকপাঙ্গাসী গ্রামের সাবেক ইউপি সদস্য ওমর আলীর ছেলে।
স্বজনরা জানান, বুধবার ভোরে জিল্লার বাড়ির পাশে ধান ক্ষেতে মাছ ধরতে গেলে এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে হয়। আর এ বজ্রপাতে জিল্লার আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ক্ষেতে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
উল্লাপাড়ার ওসি মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







