1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারানো ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর চিরিরবন্দরে দেশীয় চোলাই মদসহ যুবক আঁটক, এক মাসের কারাদন্ড  উল্লাপাড়ায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের ধূমপায়ীদের রক্তে মাইক্রোপ্লাস্টিক, রয়েছে হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি: গবেষণা ইয়াবা সেবনের সময় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গ্রেপ্তার মাটির মা ফাউন্ডেশন রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত  পরিদর্শনে গিয়ে ভেঙে পড়ল কাঠের সেতু, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যা: চুরিতে বাধা দেওয়ায় হত্যার স্বীকারোক্তি

চিরিরবন্দরে দেশীয় চোলাই মদসহ যুবক আঁটক, এক মাসের কারাদন্ড 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

 

 

পি.কে রায়, চিরিরবন্দর(দিনাজপুর )প্রতিনিধিঃ

 

 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী অভিযানে দেশীয় চোলাই মদসহ উজ্জ্বল রায় (৩৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

গত মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৯ঘটিকার সময় উপজেলার ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর তফসিলী উচ্চ বিদ্যালয় মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, নানিয়াটিকর গ্রামের উজ্জ্বল রায়কে ২৫০ মিলিলিটারের একটি প্লাস্টিকের বোতলে দেশীয় চোলাই মদসহ আঁটক করা হয়।

 

এসআই মো. জালাল উদ্দীনের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করেন।

 

পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে মাদক রাখার দাঁয়ে উজ্জ্বল রায় (৩৭)কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

আটক উজ্জ্বল রায় (৩৭) নানিয়াটিকর গ্রামের শম্ভুনাথ রায়ের ছেলে।

 

চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com