1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ ফিলিং স্টেশনে লোহার অ্যাঙ্গেল দিয়ে হামলার অভিযোগ, আহত ২ কার্যক্রম সাময়িক স্থগিত করেছে পুলিশ তাড়াশে গবাদিপশু রক্ষায় রাত জেগে গ্রামবাসীর পাহারা এসি’র ঠান্ডায় কি সত্যিই কিডনিতে পাথর হয়? নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনকে জেল-জরিমানা ২১ সেপ্টেম্বর আজকের নামাজের সময়সূচি সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ল শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি প্রিয়াঙ্কা, খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ অভিযানে ভাঙা ইটভাটা এক মাস না যেতেই ফের নির্মাণের অভিযোগ

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনকে জেল-জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

 

মোঃ আব্দুর রহীম মিঞা,ভূঞাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি

 

 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর এলাকায় যমুনা নদী থেকে অবৈধ ও অননুমোদিতভাবে বালু উত্তোলনের দায়ে ৫ ব্যক্তিকে সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রাত ১১ টায় গোপন সাংবাদের ভিত্তিতে ভলগেটসহ তাদেরকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (Executive Magistrate) মোঃ মাহবুব হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে এ অর্থদন্ড প্রদান অনাদায়ে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বলগেটে ড্রেজার স্থাপন করে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শরীফ, সেলিম, শামীম ও লিমন নামের চার ব্যক্তিকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া, বলগেটে ড্রেজার স্থাপন করে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে বালু ব্যবসা শুরু করার উদ্যোগ গ্রহণের দায়ে মন্জুর নামের অপর এক ব্যক্তিকে একই আইনের আওতায় ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযানকালে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন এবং তিনি প্রসিকিউশন দাখিল করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com