1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ ফিলিং স্টেশনে লোহার অ্যাঙ্গেল দিয়ে হামলার অভিযোগ, আহত ২ কার্যক্রম সাময়িক স্থগিত করেছে পুলিশ তাড়াশে গবাদিপশু রক্ষায় রাত জেগে গ্রামবাসীর পাহারা এসি’র ঠান্ডায় কি সত্যিই কিডনিতে পাথর হয়? নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনকে জেল-জরিমানা ২১ সেপ্টেম্বর আজকের নামাজের সময়সূচি সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ল শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি প্রিয়াঙ্কা, খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ অভিযানে ভাঙা ইটভাটা এক মাস না যেতেই ফের নির্মাণের অভিযোগ

নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View
ন্যাশনাল ডেস্কঃ 

 

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

 

 

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

 

 

এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন।

 

 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অতীতে দেখা গেছে সরকার প্রধানরা শতাধিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিতেন। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পরিসরে একটি প্রতিনিধিদল নিয়ে এই প্রথম জাতিসংঘ যাচ্ছেন। এত ছোট প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর সফর এই প্রথম।

 

 

জানা গেছে, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ছোট পরিসরের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বিশিষ্ট ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম।

 

 

প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলে মন্ত্রিসভার ৫ সদস্য, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা মিলে ৭ সদস্য রয়েছেন। প্রতিনিধিদলে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

 

 

প্রতিনিধিদলের তালিকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নাম থাকলেও তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন।

 

 

প্রতিনিধিদলে রয়েছেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, রেহান আসিফ আজাদ, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আসিফ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার ও সাইমুম পারভেজ এবং বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের চেয়ারম্যান রুমি এম হোসেন। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, জাতিসংঘের স্থায়ী মিশনের প্রধান আইরিন খান, যুক্তরাষ্ট্র দূত তারেক মো. আরিফুল ইসলামও প্রতিনিধি হিসেবে রয়েছেন।

 

 

প্রধানমন্ত্রীর সফরের সদস্যদের যে তালিকা প্রকাশ হয়েছে তাতে মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিশেষ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ প্রতিনিধিদলের সদস্য মোট ৩৮ জন।

সূত্রঃ দৈনিক কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com