1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ ফিলিং স্টেশনে লোহার অ্যাঙ্গেল দিয়ে হামলার অভিযোগ, আহত ২ কার্যক্রম সাময়িক স্থগিত করেছে পুলিশ তাড়াশে গবাদিপশু রক্ষায় রাত জেগে গ্রামবাসীর পাহারা এসি’র ঠান্ডায় কি সত্যিই কিডনিতে পাথর হয়? নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনকে জেল-জরিমানা ২১ সেপ্টেম্বর আজকের নামাজের সময়সূচি সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ল শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি প্রিয়াঙ্কা, খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ অভিযানে ভাঙা ইটভাটা এক মাস না যেতেই ফের নির্মাণের অভিযোগ

ফিলিং স্টেশনে লোহার অ্যাঙ্গেল দিয়ে হামলার অভিযোগ, আহত ২ কার্যক্রম সাময়িক স্থগিত করেছে পুলিশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

 

হাবিবুর রহমান, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

 

 

নীলফামারীর ডিমলায় জ্বালানি তেল বিক্রি নিয়ে বিরোধের জেরে একটি ফিলিং স্টেশনের মালিকের বিরুদ্ধে লোহার অ্যাঙ্গেল দিয়ে গ্রাহকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে মাহবুবুর রহমান (২৭) নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মেসার্স আলম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ডিমলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং তদন্তের স্বার্থে ফিলিং স্টেশনটির সব ধরনের কার্যক্রম ও জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই দিন সরকারের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণের ঘোষণার পর ফিলিং স্টেশনটিতে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। রাত ১২টা থেকে নতুন মূল্য কার্যকর হওয়ার কথা থাকলেও রাত সাড়ে ১০টার দিকে ফিলিং স্টেশনের কর্মচারীরা তেল বিক্রি বন্ধ করে চলে যান বলে অভিযোগ করেন গ্রাহকেরা।

গ্রাহকদের দাবি, পাম্পের মূল ফিডারে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও ডিজিটাল সংযোগ বন্ধ রাখা হয়েছিল। তাঁদের অভিযোগ, রাত ১২টার পর নতুন দামে জ্বালানি বিক্রির উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে তেল বিক্রি বন্ধ রাখা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ফিলিং স্টেশনের মালিক মো. শাহ আলম।

গ্রাহকদের ভাষ্য অনুযায়ী, রাত ১২টার দিকে শাহ আলম ফিলিং স্টেশনে এসে মেশিনে নতুন মূল্য নির্ধারণের কাজ শুরু করেন। এ সময় দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা গ্রাহকেরা আগের নির্ধারিত মূল্যে জ্বালানি বিক্রির দাবি জানান। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে শাহ আলম ক্যাশ কাউন্টার থেকে একটি ভারী লোহার অ্যাঙ্গেল নিয়ে গ্রাহকদের দিকে এগিয়ে যান এবং হামলা চালান। এতে আব্দুল কাদের ও মাহবুবুর রহমান আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে ডিমলা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিলিং স্টেশনটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিলিং সেন্টারটির সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।’

অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. শাহ আলম বলেন, তাঁর পাম্পে পূর্বের দামে কেনা ১০ হাজার ৪৯৭ লিটার পেট্রোল, ১০ হাজার ৩৮০ লিটার অকটেন এবং প্রায় ১১ হাজার লিটার ডিজেল মজুত রয়েছে। বিদ্যুৎ সংযোগে ত্রুটির কারণে সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ ছিল বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ‘বরং আমাদের কর্মচারীদের ওপরই আগে হামলা চালানো হয়েছে।’

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা শাহ আলমের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও অভিযোগ করেছেন। তাঁদের দাবি, ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট রাজনৈতিক পরিচয়ের বিষয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

ঘটনার পর ভুক্তভোগী ও স্থানীয়দের কেউ কেউ ফিলিং স্টেশনের লাইসেন্স বাতিল এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com