1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

বেতাগীর শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে দুই সহকারী শিক্ষক অনুপস্থিত থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩৫৪ Time View

জহিরুল ইসলাম,,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষক পলাতক থাকায় দীর্ঘদিন ধরে পাঠদান কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

জানা গেছে বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক বিনয় ভুষন হাজার ও দীপক কুমার রায়, জুলাই ও আগস্ট বিপ্লবের পর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত দুই শিক্ষক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জানা গেছে, মামলার কারনে তারা বর্তমানে আত্মগোপনে আছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

যারফলে বিদ্যালয়ে শিক্ষক সংকট দেখা দিয়েছে এবং এ কারণে শিক্ষার্থীদের পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বর্তমান অভিভাবক সদস্য স্বদেশ কুমার সুব্রত রায় অভিযোগ করে বলেন, অভিযুক্ত শিক্ষকদ্বয় তাদের অপকর্ম ঢাকতে বিভিন্ন সময়ে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন এবং পূর্বে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকে ব্যবহার করে প্রভাব বিস্তার করেছিল। বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও তারা সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “আমি সরকারের কাছে এবং শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই, দ্রুত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে নতুন শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হোক।”

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, তারা অভিযোগ পেয়েছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com