1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, বিতরণ এতিমখানা-মাদ্রাসায় রায়গঞ্জে ১ কোটি ৩৮ লাখ টাকায় হচ্ছে মাদ্রাসার নতুন ভবন,ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক পেছাচ্ছে মেডিকেলে ভর্তি, ৪ ডিসেম্বর হচ্ছে না এমবিবিএস-বিডিএস পরীক্ষা বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা, মানতে হবে যেসব নিয়ম অবশেষে ‘Dear 90’s’ নিয়ে ফিরছেন কোয়েল মল্লিক বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস নেত্রকোনায় বিষমুক্ত সবজি চাষে নারীদের বিপ্লব, নিজেরাই গড়ে তুলেছেন কৃষাণি সমিতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রায়গঞ্জে প্রস্তুতি শুরু

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

 

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।

 

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার আব্বাসী ও সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির প্রমুখ।

 

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন। দিবসটির কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

 

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com