1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র উদ্ধার কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন  নেত্রকোনায় একের পর এক হত্যাকাণ্ড, কতটা এগিয়েছে মামলার তদন্ত, প্রশ্ন জনমনে নাসিরনগরে কুন্ডা নয়াপাড়া স্কুলের মিড-ডে মিলের দুধ চুরির অভিযোগ, উদ্ধার দুই কার্টন ফুলছড়ি উপজেলার নৌকায় দুই জমজ সন্তান প্রসব করলেন প্রসূতি মা সিরাজগঞ্জে মাদক মামলায় ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদন্ড সীমান্তবাসীর নিরাপত্তায় একসঙ্গে কাজ করার প্রত্যয় বিজিবি-বিএসএফের ৪ নভেম্বর আজকের নামাজের সময়সূচি প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারালেন স্ট্রাইকার তাড়াশে লটারির মাধ্যমে ১০ জন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নির্বাচন

আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

 

 

নিজস্ব প্রতিনিধি।

 

সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার আত্মসমর্পণকারী চরমপন্থীদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-১২)। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট।

 

বুধবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর অধিনায়ক অতিরিক্ত আইজিপি আতিকুর রহমান মিয়া।

 

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত রোববার (১ নভেম্বর) এসআরবি-১২-এর পৃষ্ঠপোষকতায় তিন জেলার ৬৫ জন চরমপন্থি সদস্য স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে আত্মসমর্পণ করেন। তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

তিনি আরও জানান, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

 

এর আগে গত ১ নভেম্বর দুপুরে সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দপ্তরে ‘নতুন পথে প্রত্যাবর্তন: চরমপন্থি সর্বহারা সদস্যদের আত্মসমর্পণ’ শীর্ষক অনুষ্ঠানে তিন জেলার ৬৫ জন চরমপন্থি সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এ সময় তাঁরা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে এসে স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনযাপনের অঙ্গীকার করেন।

 

আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমিন।

 

আত্মসমর্পণের পর চরমপন্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি উল্লেখযোগ্য অভিযান হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com