1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নিত্যপণ্যের বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানে, ২ ব্যাবসায়ীকে জরিমানা  উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পল্লী বিদ্যুতের ভুতুড়ে কাণ্ড! বাসাবাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা ঝালকাঠিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত অপহরণ করে আটকে রেখে অস্ত্রের মুখে জমি রেজিস্ট্রির অভিযোগে সংবাদ সম্মেলন  যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত অভিযোগের পর ভুক্তভোগী শিক্ষিকাই বরখাস্ত! চুয়াডাঙ্গায় মাইকে গানের তালে তালে মাঠে কাজ করছেন কৃষক দুর্গম কাশবনে পুলিশের অভিযান, কথিত অসামাজিক কর্মকাণ্ডের স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ২৭মাস ধরে ডাইংয়ের বিষাক্ত বর্জ্যে বন্দি পরিবার, চুলা জ্বালাতেও ভোগান্তি

বিদেশি নাগরিককে নাগরিক সনদ দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে অপসারণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

 

 

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলীকে পদ থেকে অপসারণ করা হয়েছে। বাংলাদেশের নাগরিক নন, এমন এক নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব বিষ্ণুপদ পাল।

 

 

 

 

 

 

 

 

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১ নম্বর ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান-১ মো. লিয়াকত আলী বাংলাদেশের নাগরিক নন, এমন মোছা. রোকেয়া বেগমকে নাগরিকত্ব সনদ প্রদান করেন। এ ঘটনায় ২০২৫ সালের ২০ অক্টোবর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং একই দিনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

 

 

 

 

 

 

 

 

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, লিয়াকত আলীর দাখিল করা জবাব সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারায় বর্ণিত অপরাধের কারণে একই আইনের ৩৪(৬) ধারা অনুযায়ী তাঁকে স্বীয় পদ থেকে অপসারণ করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন জানান, উচ্চ আদালত থেকে প্যানেল চেয়ারম্যান-১ লিয়াকত আলীর পদ বহালের জন্য পুনরায় চার মাস সময় বাড়ানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে। তবে মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com