1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার নিয়ে বিতর্ক, তদন্তে মৎস্য বিভাগ নেত্রকোনায় প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, প্রেমিকসহ আটক ৩ নলডাঙ্গায় ট্রাকচাপায় একজন নিহত-আটক ১ সিরাজগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই ‘কালবেলা’র এগিয়ে চলার শক্তি রায়গঞ্জে ছিনতাইয়ের নাটক সাজিয়ে আপন ভাইকে হত্যা ,গ্রেপ্তার ২ সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার এক মাস ধরে অচল ইউনিয়ন পরিষদ, জনভোগান্তি চরমে দামুড়হুদায় অবৈধ সার মজুতের বড় আস্তানা উন্মোচন: ১৫ শত বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা ভূঞাপুরে গাঁজাসহ দুইজন আটক রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নেত্রকোনায় প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, প্রেমিকসহ আটক ৩

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

 

 

 

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি 

 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে এক তরুণী (১৯) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগীর অভিযোগের পর পুলিশ প্রেমিকসহ তিন যুবককে আটক করেছে। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ। রোববার দুপুরে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আটকরা হলেন -উপজেলার কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫ইং ওই তিনজন পেশায় ভ্যান চালক বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী তরুণী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে কেন্দুয়া উপজেলার কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে শনিবার দিবাগত রাতে তিনি ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন। পরে বিল্লাল ওই তরুণীকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে যান। এসময় তার দুই বন্ধু হারুণ ও রুবেলকে সেখানে ডেকে নিয়ে এসে দলবদ্ধ হয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে তারা তরুণীকে ফেলে রেখে চলে যান। এ ঘটনার পর রাতেই থানায় গিয়ে বিল্লালসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী। পরে রোববার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ। পরে সকালে তরুণীর অভিযোগের প্রেক্ষিতে রেকর্ডভুক্ত করা হয়।কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, ভুক্তভোগী নিজেই বাদী ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছে। আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com