1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার নিয়ে বিতর্ক, তদন্তে মৎস্য বিভাগ নেত্রকোনায় প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, প্রেমিকসহ আটক ৩ নলডাঙ্গায় ট্রাকচাপায় একজন নিহত-আটক ১ সিরাজগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই ‘কালবেলা’র এগিয়ে চলার শক্তি রায়গঞ্জে ছিনতাইয়ের নাটক সাজিয়ে আপন ভাইকে হত্যা ,গ্রেপ্তার ২ সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার এক মাস ধরে অচল ইউনিয়ন পরিষদ, জনভোগান্তি চরমে দামুড়হুদায় অবৈধ সার মজুতের বড় আস্তানা উন্মোচন: ১৫ শত বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা ভূঞাপুরে গাঁজাসহ দুইজন আটক রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নলডাঙ্গায় ট্রাকচাপায় একজন নিহত-আটক ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

 

নলডাঙ্গা (নাটোর )প্রতিনিধি 

 

নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় গেদি বেগম (৫৬) নামের এক নারী নিহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে নলডাঙ্গা পৌরসভার পূর্ব সোনাপাতিল রেলব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত গেদি বেগম রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মো. বনি ইসরাইলের স্ত্রী।

এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে,নলডাঙ্গা থানা পুলিশ।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রবিবার বেলা আনুমানিক ১২ টার দিকে ভিকটিম গেদি বেগম অটো ভ্যানে করে পাটুল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নলডাঙ্গা থানাধীন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাপাতিল রেলব্রিজ সংলগ্ন মো.ওমিদুল শেখের স মিলের উত্তর পাশে নলডাঙ্গা-পাটুল পাকা রাস্তার ওপর পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত চার চাকার পাটবোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন।

​খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও নলডাঙ্গা থানার জরুরি ডিউটি অফিসার এসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা নিহতের মরদেহ এবং দুর্ঘটনা কবলিত পাটবোঝাই ট্রাকটি চালকসহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

​আটক চালক মো.কাইসার (৩৭) নাটোর সদর উপজেলার পণ্ডিতগ্রাম শিবপুর এলাকার মো. নুরুর ছেলে। তিনি পাট নিয়ে পণ্ডিতগ্রাম এলাকার সিদ্দিকের গোডাউনে যাচ্ছিলেন বলে জানা গেছে।

​এ বিষয়ে নলডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com