1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশ সুপারের সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ইট ভাটায় সার মজুত, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু নেপাল থেকে বন্যার পানিতে আসা অচেনা মাছ খাওয়া ও বিক্রিতে সতর্কতা কলকাতায় আনন্দবাজার পত্রিকা কার্যালয়ের সামনে বিক্ষোভ, ভবনে গেরুয়া রং বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা, হাতে দুই সিনেমা একাদশে ভর্তি আবেদন শুরু আজ, কোটা ৭ শতাংশ মেসির পরবর্তী অধিনায়ক কে, আলোচনায় ৬ নাম গ্যাস্ট্রিকের সমস্যা? নিয়মিত ত্রিফলার পানি পানে মিলবে উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সেই গাড়ি

নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

 

 

 

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধিঃ 

 

 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের বাজার এলাকায় সরকারি জায়গা ও পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন দুইতলা ভবন ভাঙার কাজ শুরু করেছে জেলা পরিষদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে জেলা পরিষদের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এদিকে জেলা পরিষদ সূত্রে জানা যায়, সরকারি জায়গার ওপর নির্মিত ভবনটির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা জেলা প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের পূর্বানুমোদন নেওয়া হয়নি। ভবনটির নিচের অংশ সরাসরি পুকুরের পানির ওপর পিলারের সাহায্যে নির্মাণ করা হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাশাপাশি এই অবৈধ স্থাপনার কারণে বাজারের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল বলে জানিয়েছে জেলা পরিষদ কর্তৃপক্ষ।

 

অন্যদিকে উচ্ছেদ অভিযান ও ভবন ভাঙার কার্যক্রম পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু বলেন, “জেলা পরিষদের জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা কার্যক্রম পরিচালনা করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের অনুমোদন প্রয়োজন। এই স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।” ভবনটির ঝুঁকির দিকটি উল্লেখ করে তিনি আরও বলেন, “স্থাপনাটির ওপরের অংশের যেমন কোনো অনুমোদন নেই, তেমনি এর নিচের অংশ পুকুরের ওপর সম্পূর্ণ অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এটি শুধু ঝুঁকিপূর্ণ নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ কারণেই আইন অনুযায়ী স্থাপনাটি ভেঙে দেওয়া হচ্ছে।”

 

এদিকে সরেজমিনে, মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা ভবনটির ওপরের অংশের বিভিন্ন স্থাপনা অপসারণের কাজ করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ভবনটির দুইতলার অবৈধ অংশটি অপসারণ করা হচ্ছে। পরবর্তীতে আইন ও বিধিবিধান অনুসরণ করে পর্যায়ক্রমে স্থাপনাটির অন্যান্য অবৈধ অংশের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

উচ্ছেদ অভিযান চলাকালে কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

 

এদিকে, প্রশাসনের এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, পুকুরের ওপর স্থাপনাটি নির্মাণের পর থেকেই বাজারের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছিল। সরকারি জায়গা এবং জলাশয় রক্ষায় অনুমোদনহীন এমন স্থাপনার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখার জোর দাবি জানান এলাকাবাসী।

 

 

স্থানীয়দের মতে, কেবল উচ্ছেদই নয়, সরকারি সম্পত্তি ও জলাশয় রক্ষায় ভবিষ্যতে যাতে কেউ অনুমোদন ছাড়া এ ধরনের কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন সচেতন নাগরিকরা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com