1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কলকাতায় আনন্দবাজার পত্রিকা কার্যালয়ের সামনে বিক্ষোভ, ভবনে গেরুয়া রং বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা, হাতে দুই সিনেমা একাদশে ভর্তি আবেদন শুরু আজ, কোটা ৭ শতাংশ মেসির পরবর্তী অধিনায়ক কে, আলোচনায় ৬ নাম গ্যাস্ট্রিকের সমস্যা? নিয়মিত ত্রিফলার পানি পানে মিলবে উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সেই গাড়ি ২ সেপ্টেম্বর আজকের নামাজের সময়সূচি ঈশ্বরগঞ্জ সরকারি অনুদান ও বই-গাছ বিক্রির টাকায় অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে  পোরশায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ডিমলায় তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান মেশিন বিনষ্ট, জব্দ মালামাল

মেসির পরবর্তী অধিনায়ক কে, আলোচনায় ৬ নাম

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

 

স্পোর্টস ডেস্ক

 

 

আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির আনুষ্ঠানিক অবসরের পর নতুন আলোচনা শুরু হয়েছে। মূলত মেসির পর কে পরবেন দলটির অধিনায়কের আর্মব্যান্ড? কয়েক দশক ধরে মেসির হাতেই ছিল এই দায়িত্ব। তাই তার বিদায়ের পর নতুন অধিনায়ক নির্বাচন এখন আর্জেন্টিনার সামনে বড় প্রশ্ন।

 

 

 

অধিনায়ক হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন ক্রিস্টিয়ান রোমেরো। তবে আর্জেন্টিনার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, বর্তমান পরিস্থিতিতে তাকেই সবচেয়ে যৌক্তিক প্রার্থী মনে করা হচ্ছে। ২৮ বছর বয়সী এই সেন্টারব্যাক আগামী কয়েক বছর জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় আছেন। মাঠে তার নেতৃত্ব দেওয়ার মানসিকতা ও সতীর্থদের সঙ্গে যোগাযোগের ক্ষমতাও তাকে এগিয়ে রাখছে। ক্লাব ফুটবলেও অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে তার।

 

 

 

 

তবে রোমেরোর পাশাপাশি আরও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে অন্যতম এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই গোলরক্ষক মাঠ ও মাঠের বাইরে নেতৃত্বের গুণ দেখিয়েছেন। তবে গোলরক্ষক হওয়ায় মাঠের বিভিন্ন পরিস্থিতিতে সতীর্থদের সঙ্গে এবং রেফারির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা থাকতে পারে।

 

 

রদ্রিগো ডি পলও নেতৃত্বের দৌড়ে রয়েছেন। মেসির দীর্ঘদিনের সতীর্থ হিসেবে নেতৃত্বের অনেক কিছু কাছ থেকে শেখার সুযোগ হয়েছে তার। মাঠে তার সরব উপস্থিতিও বড় গুণ। তবে ২০২৬ বিশ্বকাপে তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠায় নিয়মিত একাদশে জায়গা পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে তাকে অধিনায়ক করা কতটা কার্যকর হবে, সেটি নিয়ে ভাবতে হবে আর্জেন্টিনাকে।

 

 

 

লাউতারো মার্তিনেজ ও জুলিয়ান আলভারেজও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় থাকলেও তাদের সম্ভাবনা তুলনামূলক কম। লাউতারো ইন্টারের অধিনায়ক হলেও জাতীয় দলে নিয়মিত একাদশে তার অবস্থান সবসময় নিশ্চিত নয়।

 

 

তুলনামূলক তরুণ প্রার্থী এনজো ফার্নান্দেজও নজরে আছেন। মাত্র ২৫ বছর বয়সে চেলসিতে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। ভবিষ্যতের জন্য তাকে অধিনায়ক হিসেবে তৈরি করার সুযোগও রয়েছে।

 

সবকিছু বিবেচনায় আপাতত মেসির উত্তরসূরি হিসেবে সবচেয়ে যৌক্তিক নাম রোমেরোই। তবে তার কার্ড পাওয়ার প্রবণতা থাকায় বিকল্প অধিনায়ক রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com