
দৃশ্যপট অনলাইন
আমলকী, হরীতকী এবং বহেড়া এই তিন ফলের মিশ্রণ হলো ত্রিফলা। আয়ুর্বেদে এই ভেষজ পাউডার গুণাগুণ বেশ উপকারী। মূলত পেট ভালো রাখতেই প্রাকৃতিক ওষুধের কাজ করে এই মিশ্রণ। অনেকেরই সকালে ঘুম থেকে উঠে ত্রিফলা ভেজানো পানি খাওয়ার অভ্যাস রয়েছে। কিন্তু জানেন কি, এ অভ্যাসটিই আপনার শরীরের জন্য কতটা উপকারী? আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, ত্রিফলা একটি বিশেষ উপাদান, যা শরীরের নানাবিধ সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করে।
চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন সকালে ত্রিফলা খিাওয়ার উপকারিতা-
ত্রিফলায় থাকা তিনটি ফল আমলকী, হরীতকী এবং বহেড়া প্রতিটি ফলেই আলাদা করে রয়েছে অসাধারণ পুষ্টিগুণ। আমলকীতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, হরীতকী শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে, আর বহেড়া হজম শক্তি বাড়াতে কার্যকর। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ত্রিফলার মিশ্রণ পানিতে ভিজিয়ে খেলে পেট পরিষ্কার হয়ে যায়। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও বাড়ে। ব্রণ, দাগছোপ কমে যায়।
এ ছাড়া ত্রিফলা বিপাক হার বাড়াতে সাহায্য করে। তাই এই পানীয় খেলে যেমন হজমের গণ্ডগোল হয় না, তেমনই ওজনও নিয়ন্ত্রণে থাকে। ঘন ঘন সর্দি-কাশিতে যারা ভোগেন, তাদের জন্যও উপকারী এই ত্রিফলা। এতে থাকা ভিটামিন সি সংক্রমণের ঝুঁকি কমায়। আর অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান প্রদাহ প্রতিরোধ করে। রোজ সকালে এই পানীয় খেলে শরীর একেবারে চাঙ্গা থাকবে।
ত্রিফলার উপকারিতা
ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়ে? জানুন এটি কীসের লক্ষণ
ত্রিফলা ভেজানো পানি হজমশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালে খালি পেটে এটি খেলে গ্যাসের সমস্যা দূর হয় এবং হজমজনিত বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
দাঁতের সম্যসার সমাধান
ত্রিফলা দাঁতের হলুদ ভাব কমাতে, মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। মুখের স্বাস্থ্যের সামগ্রিক উন্নতিতে এটি অত্যন্ত কার্যকর।
ওজন কমাতে সাহায্য করে
অতিরিক্ত মেদ কমাতে ত্রিফলা দারুণ কার্যকর। এটি মেটাবলিজম ঠিক রাখে, যা শরীরের চর্বি কমাতে সাহায্য করে। তাই ওজন কমানোর প্রাকৃতিক উপায় হিসেবে ত্রিফলার গুরুত্ব রয়েছে।
ত্রিফলা কীভাবে খাওয়া উচিত?
আয়ুর্বেদ বিশেষজ্ঞরা এটিকে প্রতিদিনের রুটিনে রাখার পরামর্শ দেন। রাতে এক গ্লাস পানিতে ত্রিফলা ভিজিয়ে রাখুন এবং সকালে খালি পেটে সেই পানি পান করুন। নিয়মিত এই অভ্যাস শরীরকে সুস্থ এবং সতেজ রাখবে।