1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় দেশে এলপি গ্যাসের সংকট নেই, মন্ত্রীকে অপারেটরদের নিশ্চয়তা কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার নারীর মৃত্যু জলরাশি মাঝখানে সবুজে ঘেরা বিস্তীর্ণ ভূমি। পর্যটনের সম্ভাবনায় আমতলীর মাঝের চর একসাথে ৩ পুত্র সন্তান জন্ম দেওয়া কল্পনার পাশে উপজেলা প্রশাসন রংপুরে ৮০ পিস ইয়াবাসহ নারী আটক নাচোল বাজারপাড়ায় জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস যশোরে ২৫ কেজি গাঁজাসহ সাড়ে ৭ লাখ  টাকার ভারতীয় পণ্য আটক সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে নলছিটিতে যুবদলের বিক্ষোভ মিছিল

নাচোল বাজারপাড়ায় জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

 

মোঃ হেলাল উদ্দিন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার বাজারপাড়া হাটচাতালে উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন ও ময়লা-আবর্জনা জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ সমস্যা নিরসনে স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম এবং পৌর প্রকৌশলী মো. আশরাফুল হোসেন।

 

জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের নির্দেশনায় সম্প্রতি তারা বাজারপাড়া হাটচাতাল এলাকা পরিদর্শন করেন। এ সময় দীর্ঘদিনের জলাবদ্ধতা, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং ময়লা-আবর্জনা জমে থাকার কারণে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি সরেজমিনে পর্যালোচনা করা হয়।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার নায়েবে আমীর ডা. মো. রফিকুল ইসলাম, এনসিপির উপজেলা সভাপতি মো. ইলিয়াস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

পরিদর্শন শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বাজারপাড়ার দীর্ঘদিনের পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।

 

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com