1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় দেশে এলপি গ্যাসের সংকট নেই, মন্ত্রীকে অপারেটরদের নিশ্চয়তা কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার নারীর মৃত্যু জলরাশি মাঝখানে সবুজে ঘেরা বিস্তীর্ণ ভূমি। পর্যটনের সম্ভাবনায় আমতলীর মাঝের চর একসাথে ৩ পুত্র সন্তান জন্ম দেওয়া কল্পনার পাশে উপজেলা প্রশাসন রংপুরে ৮০ পিস ইয়াবাসহ নারী আটক নাচোল বাজারপাড়ায় জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস যশোরে ২৫ কেজি গাঁজাসহ সাড়ে ৭ লাখ  টাকার ভারতীয় পণ্য আটক সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে নলছিটিতে যুবদলের বিক্ষোভ মিছিল

একসাথে ৩ পুত্র সন্তান জন্ম দেওয়া কল্পনার পাশে উপজেলা প্রশাসন

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

 

মোঃআমিনুর রহমান ,ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি

 

কুড়িগ্রামের “ভূরুঙ্গামারীতে একসাথে ৩ পুত্র সন্তান জন্ম দিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কল্পনার” শিরোনামে গত রবিবার কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) অমৃত দেবনাথ এর নজরে এলে আজ সোমবার দুপুরে এক সাথে তিন পুত্র সন্তান জন্ম দেওয়া কল্পনা বেগম ও তার পরিবারকে নিজ দপ্তরে ডেকে নিয়ে ১০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন। কল্পনা বেগম (২৫) নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় জায়দুল হকের স্ত্রী। বর্তমানে কল্পনা বেগম তার দিনমজুর বাবার বাড়ি ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে তিন সন্তানকে নিয়ে অবস্থান করছেন। কল্পনার স্বামী একজন বাকপ্রতিবন্ধী ও হোটেলে দিন মজুরের কাজ করেন।

 

 

উল্লেখ্য, গত ২৩ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন কল্পনা। তিন সন্তানের নাম রাখা হয় হাসান, হোসাইন ও বেল্লাল। জন্মের পর হাসানের ওজন ২ কেজি এবং হোসাইন ও বেল্লালের ওজন ১ কেজি ৯০০ গ্রাম করে। সন্তান ৩ টির বয়স একমাস পেরিয়েছে। সন্তান তিনটি সুস্থ থাকলেও কল্পনা বেগমের অপারেশন স্থলে ইনফেকশন হওয়ার একমাস থেকে তিনি অসুস্থ । বর্তমান তিন নবজাতক ও অসুস্থ মায়ের চিকিৎসা খরচ ও খাবার জোগাতে গিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে ওই দিনমজুর পরিবারের।

 

 

কল্পনা বেগম জানান, বর্তমানে তার নিজের জন‍্য প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ টাকার ওষুধ ও তিন নবজাতকের জন্য দুই প্যাকেট দুধ লাগে। তাতে প্রায় ৬০০ টাকা ব্যয় হচ্ছে। ইউএনও স‍্যার আমাকে আজ দশ হাজার টাকা দিয়েছেন। আমি খুব খুশি। আমার সন্তান তিনটিকে বাচাতে সকলের সহযোগিতা চাই।

 

 

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান,পরিবারটির খোঁজ খবর নিয়ে প্রথমে তিন হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। আজ (সোমবার) ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com