
ন্যাশনাল ডেস্ক
দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে জানিয়েছেন এলপি গ্যাসের অপারেটররা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অপারেটরদের পক্ষ থেকে এ নিশ্চয়তা দেওয়া হয়।
দেশের বর্তমান এলপিজি আমদানির পরিমান, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজার দর এবং আনুষাঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সভায় দেশের এলপিজি খাতের সার্বিক চিত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।
১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার: বাণিজ্য সচিব
এনবিআরের সুত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এবং চলতি সেপ্টেম্বর মাসের ২২ তারিখ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে।
নভেম্বরেও কাতারের এলএনজি পাবে না বাংলাদেশ-পাকিস্তান
তথ্য অনুযায়ী, দেশে এলপিজির জোগান ও মজুদ পরিস্থিতি ভালো।
সুতরাং বর্তমানে এলপি গ্যাসের কোনো ধরনের সংকট নেই বলে সভায় মন্ত্রীকে জানান এলপিজি আমদানিকারক ও অপারেটররা।
এ সময় জ্বালানিমন্ত্রী এলপিজির পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও গ্রাহক পর্যায়ে যেন সরবরাহ ঘাটতি না হয়, অসৎ উদ্দেশ্যে কেউ যেন মজুদদারী করে জনদুর্ভোগ সৃষ্টি না করেন সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন। অপারেটররা মন্ত্রীকে তাদের দিক থেকে সব ধরণের সহযোগিতার অঙ্গীকার করেন।
এ ছাড়া মন্ত্রী আপারেটরদের ব্যাবসা পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতার কথা শোনেন এবং সেগুলো দ্রুত সমাধান করার জন্য জ্বালানি বিভাগকে নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, ‘এলপি গ্যাস আমদানির ক্ষেত্রে সব বাধা অপসারণে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে। মানুষের জীবনযাত্রা সহজ করবার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।’
সূত্রঃ দৈনিক কালবেলা।