1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় দেশে এলপি গ্যাসের সংকট নেই, মন্ত্রীকে অপারেটরদের নিশ্চয়তা কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার নারীর মৃত্যু জলরাশি মাঝখানে সবুজে ঘেরা বিস্তীর্ণ ভূমি। পর্যটনের সম্ভাবনায় আমতলীর মাঝের চর একসাথে ৩ পুত্র সন্তান জন্ম দেওয়া কল্পনার পাশে উপজেলা প্রশাসন রংপুরে ৮০ পিস ইয়াবাসহ নারী আটক নাচোল বাজারপাড়ায় জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস যশোরে ২৫ কেজি গাঁজাসহ সাড়ে ৭ লাখ  টাকার ভারতীয় পণ্য আটক সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে নলছিটিতে যুবদলের বিক্ষোভ মিছিল

কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

কাজিপুর (সিরাজগঞ্জ )প্রতিনিধি 

সিরাজগঞ্জের কাজিপুরে একটি অবৈধ রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ নাসিম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

 

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাত পৌনে ২টার দিকে উপজেলার সীমান্ত বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

 

গ্রেপ্তার নাসিম হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

 

 

 

 

দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।

 

 

 

 

তিনি জানান, রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে কাজিপুর থানা-পুলিশ সীমান্ত বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। এ সময় মোটরসাইকেলের এক আরোহী লাফ দিয়ে নেমে দ্রুত পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটির চালক নাসিম হোসেনকে আটক করা হয়।

 

 

 

 

পরে নাসিম হোসেনের দেহ তল্লাশি করে তার জিন্স প্যান্টের সামনের কোমরের বাঁ পাশে গোঁজা অবস্থায় একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

 

 

 

এ ঘটনায় মামলা দায়েরের পর নাসিম হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com