1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈশ্বরগঞ্জ সরকারি অনুদান ও বই-গাছ বিক্রির টাকায় অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে  পোরশায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ডিমলায় তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান মেশিন বিনষ্ট, জব্দ মালামাল মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার মার্কিন রাষ্ট্রদূতের উত্তরাঞ্চল সফর: পার্বতীপুরে সেন্ট্রাল লোকোমোটিভ কারখানা পরিদর্শন  হত্যামামলার প্রধান আসামি শফিকুল গ্রেপ্তার, ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে আটক গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়গঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্নার উদ্বোধন করেন:ড.জিয়াউদ্দিন হায়দার 

চৌহালীতে প্রান্তিক কৃষকদের স্প্রে মেশিন ও দুস্থ পরিবারের মাঝে নলকূপ বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৬৩ Time View

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিবি) আওতায় অসহায়, দুস্থ পরিবার এবং প্রান্তিক কৃষকদের মাঝে নলকূপ ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (২২ জুন) সকালে চৌহালী সরকারি কলেজ মাঠে উপজেলার সদিয়া চাঁদপুর  ইউনিয়নের ৮৬ জন প্রান্তিক কৃষককে একটি করে স্প্রে মেশিন এবং ২৪ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে নলকূপ বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সদিয়া চাঁদপুর  ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার। এসময়  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নাবিল আহমেদ, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক আব্দুল মান্নান মৃধা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন কালে  সদিয়া চাঁদপুর  ইউনিয়ন পরিষদের প্রশাসক তানভীর হাসান মজুমদার বলেন, এই উদ্যোগের ফলে একদিকে যেমন প্রান্তিক কৃষকরা আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহার করে উপকৃত হবেন, তেমনি অন্যদিকে দুস্থ পরিবারগুলো বিশুদ্ধ পানির সংকটের সমাধান পাবেন।  সরকারের এই ধরনের জনমুখী কার্যক্রম গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com