1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নওগাঁর পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময় ঝালকাঠির নলছিটিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস রায়গঞ্জের সোনাখাড়ায় আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কলেজ গেটে ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষের পদত্যাগ দাবি ছাত্রদল-শিবিরের মায়ের বোরকাই হলো সন্তানের মৃত্যুর কারণ সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন  কুড়িগ্রামে ভয়াবহ আগুনে পুড়ল ৬ দোকান নেত্রকোনার হাওরে বিকল্প জ্বালানি কালো মাটি

খড় কেটে গোখাদ্য তৈরি, এভাবেই চলে পরিমলের জীবন-জীবিকা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

 

 

দৃশ্যপট ডেস্ক 
জীবিকার তাগিদে মানুষ নানা পেশা বেছে নেন। কেউ শ্রম বিক্রি করেন, কেউবা নিজ উদ্যোগে গড়ে তোলেন কর্মসংস্থানের পথ। তেমনই ব্যতিক্রমী উদ্যোগে স্বাবলম্বী হয়েছেন সিরাজগঞ্জের  তাড়াশ উপজেলার  ক্ষিরপোতা (যৌতুক মোড়) গ্রামের পরিমল চন্দ্র উরাও (৪২)। খড় কাটার মেশিনে গবাদিপশুর উপযোগী গোখাদ্য তৈরি করেই চলছে তাঁর সংসার।
প্রতিদিন খড়, মেশিন আর ক্রেতাদের ব্যস্ততায় কাটে পরিমলের সময়। সাধারণত কৃষকের কাছে খড় ধান কাটার পর পাওয়া একটি কৃষিপণ্য হলেও তাঁর কাছে সেটিই জীবিকা নির্বাহের অন্যতম অবলম্বন। প্রায় পাঁচ-সাত বছর ধরে এ কাজ করছেন তিনি। প্রতিদিন খরচ বাদে আয় করছেন ৬০০ থেকে ৭০০ টাকা।
পরিমল চন্দ্র উরাও স্থানীয় বাসিন্দা নিতাই চন্দ্র উরাওয়ের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে ভালোভাবে বেঁচে থাকার প্রত্যাশায় নিজ উদ্যোগে শুরু করেন খড় কাটার কাজ।
পরিমল জানান, একদিন নাটোরে গিয়ে খড় কাটার এ পদ্ধতি দেখে তাঁর ভালো লাগে। সেখান থেকে মেশিন কিনে প্রথমে নিজের বাড়ির প্রয়োজনে খড় কাটতে শুরু করেন। পরে স্থানীয়ভাবে চাহিদা বাড়তে থাকায় বাণিজ্যিকভাবে কাজ শুরু করেন। বর্তমানে দূর-দূরান্ত থেকে মানুষ খড় নিয়ে আসেন। প্রতিদিন প্রায় দুই থেকে তিন মণ খড় কাটেন তিনি।
তিনি বলেন, আগে প্রতি কেজি খড় ৩০ থেকে ৩৫ টাকা দিয়ে কিনতে হতো। এখন নিজেরাই খড় কিনে এনে তাঁর মেশিনে প্রতি কেজি ১০ টাকা খরচে কাটতে পারেন। এতে ক্রেতাদের খরচ কমছে। ধান কাটার মৌসুমে কাজের চাপ অনেক বেড়ে যায়। সেই সময় দিনে ৪ থেকে ৫ মন পর্ষন্ত কেটে থাকি।তবে বর্তমানে ভরা মৌসুম না হওয়ায় খড়ের সরবরাহ ও কাজ কিছুটা কম।
সরেজমিনে দেখা যায়, খড় কাটানোর জন্য মেশিনের সামনে কয়েকজন ক্রেতা সিরিয়াল দিয়ে অপেক্ষা করছেন। আবদুর রউফ, তৈয়ব আলী শেখ, আবদুল বারী ও সুনিতা রানীসহ স্থানীয় কয়েকজন পাঁচ থেকে ১০ কেজি কিংবা তারও বেশি খড় নিয়ে এসেছেন। তাঁদের ভাষ্য, আগে বাজার থেকে ৩০-৩৫ টাকা কেজি দরে খড় কিনতে হতো। এখন নিজেদের সংগ্রহ করা খড় কম খরচে কেটে গবাদিপশু ও ছাগলের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারছেন। এতে তাঁদের খরচও সাশ্রয় হচ্ছে।
স্থানীয় বাজারের দোকানদার আবু বক্কর সিদ্দিক বলেন, আগে বিভিন্ন জায়গা থেকে খড় কেটে আনতে হতো। পরিমলের মেশিন চালু হওয়ার পর নিজেরাই খড় কিনে এনে প্রতি কেজি ১০ টাকা দিয়ে কেটে নিচ্ছেন। পরে বাজারে বিক্রি করেও লাভ হচ্ছে। বিশেষ করে ছাগল পালনকারী খামারিদের মধ্যে এ খড়ের চাহিদা বেশি।
একটি সাধারণ উদ্যোগ যে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও আর্থিকভাবে উপকৃত করতে পারে, পরিমল চন্দ্র উরাওয়ের এই উদ্যোগ তারই উদাহরণ। কঠোর পরিশ্রম ও নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি শুধু সংসার চালাচ্ছেন না, স্থানীয় গবাদিপশু পালনকারীদের জন্যও তৈরি করেছেন সাশ্রয়ী গোখাদ্যের সুযোগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com