1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় নজরুল সাহিত্যে ইসলামি দর্শন নিয়ে সেমিনার চুয়াডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা কালিয়াকৈরে  বিশেষ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে কথা বলায় চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে হত্যা করা হয়েছে: ত্রাণমন্ত্রী  রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত  ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: ইউএইচএফপিও ওএসডি, ৩ সদস্যের তদন্ত কমিটি ১০ বছর ধরে পাখিদের খাওয়াচ্ছেন কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ ডোপ টেস্ট: কারাগার থেকেই নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়ল মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ;আটক ৩

কাজিপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা

বার্তা প্রধান
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৪৫৩ Time View

কাজিপুর প্রতিনিধি:

সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল ৫ টার দিকে কাজিপুর উপজেলার শহীদ এম.মুনসুর আলী অডিটোরিয়ামে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন কর্তৃক আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের শহীদ সদস্য, শহীদ এম.মুনসুর আলী সহ জাতীয় চার নেতা, প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আলমপুর চৌরাস্তা জামে মসজিদের পেশ ইমাম আব্দুল মুত্তালিব পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে দোয়া ও আলোচনা সভা শুরু করেছেন।

এছাড়াও  আলোচনা সভা শেষে আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ইফতার মাহফিল করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: রেফাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-১ মাননীয় জাতীয় সংসদ সদস্য, প্রকৌশলী তানভীর শাকিল জয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য। আলোচনা সভা সঞ্চালনা করেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: খলিলুর রহমান সিরাজী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি মো: আলী আসলাম, সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক, রাশেদ ইউসুফ জুয়েল, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হাকিম, কাজিপুর থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com