1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় নজরুল সাহিত্যে ইসলামি দর্শন নিয়ে সেমিনার চুয়াডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা কালিয়াকৈরে  বিশেষ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে কথা বলায় চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে হত্যা করা হয়েছে: ত্রাণমন্ত্রী  রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত  ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: ইউএইচএফপিও ওএসডি, ৩ সদস্যের তদন্ত কমিটি ১০ বছর ধরে পাখিদের খাওয়াচ্ছেন কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ ডোপ টেস্ট: কারাগার থেকেই নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়ল মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ;আটক ৩

চুয়াডাঙ্গায় নজরুল সাহিত্যে ইসলামি দর্শন নিয়ে সেমিনার

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ 

 

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ‘নজরুল সাহিত্যে ইসলামি দর্শন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বাদ মাগরিব আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে ‘নজরুল বর্ষ’-এর দ্বিতীয় আয়োজন হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।

 

কাজল হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা ইমদাদুল্লাহ। পরে কাজী নজরুল ইসলামের ইসলামি সংগীত পরিবেশন করেন মো. ইফতেখার হোসাইন মাহের ও ইসমাইল শিপন।

 

সেমিনারে মূল আলোচক হিসেবে ‘নজরুল সাহিত্যে ইসলামি দর্শন’ বিষয়ে বক্তব্য দেন ড. আবুল আসাদ নোমানী। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম কামিল মাদরাসায় আরবি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। আলোচনায় নজরুলের সাহিত্যকর্মে ইসলামি ভাবধারা, দর্শন ও ধর্মীয় চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি ও কথাসাহিত্যিক আনোয়ার রশীদ সাগর। সমাপনী বক্তব্য দেন এবং সভাপ্রধানের দায়িত্ব পালন করেন শায়খ ইমদাদুল হক।

 

সেমিনারে কথাসাহিত্যিক পিন্টু রহমান, প্রভাষক খাইরুল ইসলাম, নাদিউজ্জামান রিজভী, মুনশি মুহাম্মদ আব্দুল্লাহ, শাহ হাফিজ উদ্দিন, সাইফুল্লাহ, মো. আব্দুল্লাহ আল রাতুল, মো. ইউনুস আলী মাস্টার, মো. মাহামুদুল হাসান, মো. আরাফাত রহমান, তামজীদ হাসান আবির, বেলায়েত হোসেন বিপু, কাজী রোহান, মো. মোমিন, তাওহিদ খান, আশিক ইসলাম, মুন্না মাহদী, মো. সোহেল রানা ও আননাফিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com