1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে সাংবাদিকের পরিবারের ওপর হামলা-মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন  রায়গঞ্জে আরাফাত রহমান কোকো প্রমিলা ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত  অনলাইন আয়ের প্রলোভনে নেত্রকোনায় শতাধিক তরুণ নিঃস্ব আমরা গেলে ওষুধ নাই, ওষুধ কেন যমুনায় স্লোগানে মুখরিত ঘাটাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রশাসনের আশ্বাসে চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট প্রত্যাহার, ইজিবাইকে উপজেলাভিত্তিক রঙ নির্ধারণ রায়গঞ্জে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন প্রদান ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে সরকারকে চাপে ফেলতে গিয়ে নিজেই ‘বিপাকে’ হাসনাত আবদুল্লাহ বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের রংপুরে চার হত্যাকাণ্ডের আইনি লড়াই না করার ঘোষণা:রংপুর আইনজীবী সমিতি

 রায়গঞ্জে আরাফাত রহমান কোকো প্রমিলা ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

 

 

শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

‘মাদক ছাড়ো, খেলা ধরো’—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো প্রমিলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার জয়ানপুর স্কুল মাঠে এক দিনের এ প্রমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ।

 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী প্রমিলা একাদশ ও সিরাজগঞ্জ প্রমিলা একাদশ। নির্ধারিত সময়ের খেলায় রাজশাহী প্রমিলা একাদশ ১-০ গোলে সিরাজগঞ্জ প্রমিলা একাদশকে পরাজিত করে জয় লাভ করে।

 

খেলা শুরুর আগে থেকেই জয়ানপুর স্কুল মাঠ ও আশপাশের এলাকায় দর্শকদের ভিড় বাড়তে থাকে। নারী ফুটবলারদের নৈপুণ্য দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা মাঠে আসেন। খেলা চলাকালে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক রেজাউল করিম।

 

এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

খেলায় ধারাভাষ্য দেন আব্দুল্লাহ আল মাহমুদ। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন আবু সুফিয়ান এবং সহকারী রেফারি ছিলেন আব্দুল হালিম।

 

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে নারী ফুটবলারদের অংশগ্রহণের মাধ্যমে গ্রামাঞ্চলে খেলাধুলার পরিবেশ তৈরি ও নারীদের ক্রীড়া ক্ষেত্রে উৎসাহিত করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

 

স্থানীয় দর্শকদের মতে, গ্রামীণ জনপদে এমন প্রমিলা ফুটবল ম্যাচ আয়োজন নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়ামুখী মানসিকতা গড়ে তুলতে ভূমিকা রাখবে। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতেও এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

 

দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে জয়ানপুর স্কুল মাঠে তৈরি হয় উৎসবের আমেজ। খেলা শেষে বিজয়ী রাজশাহী প্রমিলা একাদশকে অভিনন্দন জানান আয়োজক ও উপস্থিত অতিথিরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com