1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
১০ বছর ধরে পাখিদের খাওয়াচ্ছেন কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ ডোপ টেস্ট: কারাগার থেকেই নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়ল মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ;আটক ৩ নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিক-আপ ভ্যানের ধাক্কা, নিহত-১ রায়গঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ পোরশায় তিন মাদকসেবী আটক: ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন অনলাইনে পোস্ট করার পর মিলল পরিচয়,৪ দিন পর প্রতিবন্ধী হাবিবের মরদেহ বুঝে নিল পরিবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়ল

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

 

ন্যাশনাল ডেস্ক 

 

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদনসংক্রান্ত ব্যক্তিগত তথ্য সংশোধন ও পুনঃ আবেদনের সময় বাড়ানো হয়েছে। শিক্ষকদের নিজ জেলা, স্বামী বা স্ত্রীর জেলা ও কর্মস্থল এবং মুঠোফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্যের ভুল সংশোধনের সুযোগ দিয়ে নতুন সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 

 

 

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 

 

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রণীত ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী বদলি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

 

 

টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় তৈরি সফটওয়্যারের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বদলিতে আগ্রহী শিক্ষকরা নির্ধারিত ওয়েবসাইটে মুঠোফোনে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে আবেদন করছেন।

 

 

 

 

তবে আবেদন প্রক্রিয়ায় শিক্ষকদের ব্যক্তিগত তথ্যের কোনো ভুল থাকলে তা সংশোধন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পুনঃ আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানরা আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর তথ্য ইনপুট, যাচাই ও চূড়ান্ত অনুমোদনের কাজ করবেন। এরপর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এসব তথ্য যাচাই করবেন।

 

 

কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানেরা ৬ ও ৭ সেপ্টেম্বর এবং আঞ্চলিক উপপরিচালক (কলেজ) ও আঞ্চলিক পরিচালকেরা ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম সম্পন্ন করবেন।

 

 

কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য যাচাইয়ের পর আঞ্চলিক পরিচালকরা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর চূড়ান্ত অনুমোদনের কাজ করবেন।

 

 

এর আগে গত ২১ আগস্ট বেলা ১১টা থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদনপ্রক্রিয়া শুরু হয়। শিক্ষকরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মুঠোফোনে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বদলির আবেদন করেন।

 

 

গত ১৮ আগস্ট প্রকাশিত বদলির বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রতিষ্ঠানপ্রধান, প্রদর্শক ও ট্রেড ইনস্ট্রাক্টরসহ সব শিক্ষককে ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী বদলি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com