1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎ নদীতে ভাসছিল অজ্ঞাত মহিলার লাশ কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন

কাজিপুরে বৃষ্টিতে জনমনে স্বস্তি! ভালো ফসল পাওয়ার আশা

বার্তা বিভাগ
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩২৪ Time View
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
তীব্র তাপদাহের পর  সিরাজগঞ্জের কাজিপুরে গতকাল রাতে শান্তিপুর্ণভাবে বৃষ্টি হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। বেশ কিছু দিন যাবৎ ভয়াবহ গরমে মানুষের জীবন বিশেষ করে খেটে খাওয়া মানুষজনের অবস্থা দুর্বিষহ হয়েছিল। গত সপ্তাহখানেক আগে গান্ধাইল ইউনিয়নের পাটাগ্রামের পিয়ার আলী নামের জৌনক কৃষক চরের জমিতে কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে মারা যায়।
ভয়াবহ খরায় ইরিবোরো ধান পানির অভাবে শুকিয়ে যেতে বসেছিল। ঠিক অমতাবস্তায় গত ৪ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১ টায় কাজিপুরে  হটাৎ মুসুলধারে বৃষ্টি শুরু হয়। মাত্র আধা ঘন্টায় ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে, কাজিপুর কৃষি অফিস। দীর্ঘ খরার পর ঝড় ঝঞ্জা সহ বজ্রপাত ও শিলাবৃষ্টির আশংকা থাকলেও কোনটাই  না হয়ে  স্বস্তিদায়ক বৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, খরার কারণে  কোন কোন এলাকায় জমিতে পানির কিছুটা সল্পতা দেখা দিয়েছিল,তবে এই বৃষ্টিতে সেই সংকট কেটে উঠেছে।
কাজিপুর কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান,  কাজিপুরে চলতি মৌসুমে ১৩০৮০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, অনুকুল  আবহাওয়ার জন্য  চলতি ইরি বোরো মৌসুমে কাজিপুরে  ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com