1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় গরুবোঝাই গাড়ি উল্টে ব্যাবসায়ী নিহত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ 

 

 

 

চুয়াডাঙ্গা শহরের মুন্নার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই একটি লাটাহাম্বার (নছিমন জাতীয় যান) উল্টে খাদে পড়ে হেলাল (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় একটি গরুও মারা গেছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) ভোরে ফজরের আজানের ঠিক আগমুহূর্তে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত হেলাল পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। তিনি আলমডাঙ্গার হাটে বিক্রির উদ্দেশ্যে গরু নিয়ে যাচ্ছিলেন।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে চুয়াডাঙ্গা শহর থেকে ঝিনাইদহগামী একটি গরুবোঝাই লাটাহাম্বার চুয়াডাঙ্গা শহরের মুন্নার মোড়ে বিএডিসি গুদামের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী হেলাল এবং একটি গরু মারা যান।

 

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। এ সময় লাটাহাম্বারে থাকা অন্য দুই যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়।

 

 

দুর্ঘটনাস্থল থেকে নিহত ব্যবসায়ীর পকেট ও সঙ্গে থাকা কাগজপত্র তল্লাশি করে নগদ ৮৩ হাজার ৩৩৫ টাকা, একটি মোবাইল ফোন এবং গরুর বৈধ চালান উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com