1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

তাড়াশে যুবদল নেতার উদ্যোগে চলনবিলে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

 

 

তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি

 

সিরাজগঞ্জের তাড়াশে চলনবিলের উন্মুক্ত জলাশয়ে ব্যক্তিগত অর্থায়নে ৫০ মণ তেলাপিয়া মাছের পোনা অবমুক্ত করেছেন তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুম।

 

রবিবার (৯ আগস্ট) সকালে তাড়াশে আয়োজিত এই ব্যতিক্রমী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আইনুল হক।

 

পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. নাজিম উদ্দিন ফকির, তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শুকুর মির্জা ও মো. মিলন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সাইফুল ইসলাম খানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি মো. আইনুল হক বলেন, “যারা নিঃস্বার্থভাবে নিজস্ব অর্থায়নে দেশ ও সাধারণ জনগণের কল্যাণে কাজ করেন, তারাই প্রকৃত জিয়ার সৈনিক।”

 

তিনি আরও বলেন, জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মতো উদ্যোগ শুধু মৎস্যসম্পদ বৃদ্ধিতেই ভূমিকা রাখে না, বরং স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

 

বক্তব্যের শেষভাগে তিনি সমাজ থেকে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

ব্যক্তিগত উদ্যোগে চলনবিলের উন্মুক্ত জলাশয়ে বিপুল পরিমাণ মাছের পোনা অবমুক্ত করার এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com