1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে ভুয়া দলিল তৈরি ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১ সিরাজগঞ্জে আত্মসমর্পণের একদিন পর জামিনে মুক্ত ৬৫ চরমপন্থি সদস্য বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম, রানার্সআপ ইএসই চুয়াডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক রাণীশংকৈলে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খতিবউদ্দীন হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রায়গঞ্জে এক রাতে দুই শিক্ষকের বাড়িতে চুরি কামারখন্দে অভাবের সংসারে থমকে আছে রূপার বিয়ে তাড়াশে সরকারবিরোধী আন্দোলন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আটক ৪ সন্ত্রাস বিরোধী মামলায় কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার রায়গঞ্জে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে আগুন-ভাঙচুর, আহত ওসি

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

 

 

শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চল। রোববার (১ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার হাজারো শ্রমিক। এ সময় কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে ইটের আঘাতে আহত হয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিভিন্ন পোশাক কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলেও শ্রমিকেরা সড়ক ছাড়েননি। একপর্যায়ে তাঁরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি প্রাইভেটকারসহ কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়। এ ছাড়া ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের পাশের একটি মার্কেটে অগ্নিসংযোগ, যমুনা ব্যাংক ও বিভিন্ন কারখানার ফটকে ভাঙচুরের ঘটনা ঘটে। মৌচাক পুলিশ বক্সেও ভাঙচুর চালানো হয়। কোনাবাড়ী পুলিশ বক্স ও আনসার একাডেমির সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটের আঘাতে আহত হন ওসি মো. শহিদুল ইসলাম। পরে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের শান্ত করা এবং মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করতে গিয়ে তিনি আহত হয়েছেন। তিনি সহিংসতা ও ভাঙচুর পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ নারী, শিশু ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষও।

পুলিশ, বিজিবি ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় প্রায় ছয় ঘণ্টা পর বিকেল পৌনে ৩টার দিকে মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সংঘটিত এ বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় কালিয়াকৈর শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরোধ প্রত্যাহারের পরও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com