1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারালেন স্ট্রাইকার তাড়াশে লটারির মাধ্যমে ১০ জন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নির্বাচন শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার নওগাঁর সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার   উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না নওগাঁর মান্দায় হাসপাতালের মোড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চট্টগ্রামে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ইতিহাসের কালিমালিপ্ত দিন

চুয়াডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

 

 

শিমুল রেজা , চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

 

চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রীর সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হোসেনের অশোভন আচরণের অভিযোগ সামনে আসার পর বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়।

 

ঘটনাটি ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। স্থানীয় অভিভাবকরা ঘটনার সুষ্ঠু তদন্ত, শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এদিকে, অভিযুক্ত এনামুল হোসেন অশালীন আচরণ ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ স্বীকারও ক‌রে‌ছে বলে জানা গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলা উদ্দিন জানান, বিদ্যালয়ের শিক্ষক দ্বারা এমন আচরণ কাম‌্য নয়। এ বিষয়ে ৫ সদস‌্য বি‌শিষ্ট তদন্ত ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। তদন্ত ক‌মি‌টিকে ৫ কর্ম দিব‌সের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com