1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক রাণীশংকৈলে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খতিবউদ্দীন হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রায়গঞ্জে এক রাতে দুই শিক্ষকের বাড়িতে চুরি কামারখন্দে অভাবের সংসারে থমকে আছে রূপার বিয়ে তাড়াশে সরকারবিরোধী আন্দোলন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আটক ৪ সন্ত্রাস বিরোধী মামলায় কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার রায়গঞ্জে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

রাণীশংকৈলে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খতিবউদ্দীন হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চোপড়া গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো.খতিবউদ্দীন (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

সোমবার ২ নভেম্বর  সকালে তিনি বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এদিন বিকেল ৪ টায় স্থানীয় সিডি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে স্থানীয় পারিবারিক কবরস্থানে  তাঁর দাফন সম্পন্ন হয়।

 

প্রয়াত এই মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজার নামাজে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, রাণীশংকৈল উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাণীশংকৈল থানা পুলিশ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। যুদ্ধাহত এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com