1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্ত্রাস বিরোধী মামলায় কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার রায়গঞ্জে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ১৭ শিক্ষার্থীর বিপরীতে ১৫ শিক্ষক, পাস করলেন মাত্র একজন টানা দুই বছর পাস করেননি নেত্রকোনার আবুল হোসেন কলেজের কোনো শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার পঞ্চগড়ে বিরল ‘অ্যালবিনো’ জলঢোঁড়া সাপ উদ্ধার নাসিরনগরে দেশীয় মাছের শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছে জেলেরা

সন্ত্রাস বিরোধী মামলায় কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

 

 

মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি

 

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সন্ত্রাস বিরোধী মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামিলীগের উপজেলা যুবলীগের সভাপতি ও সোনারহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দেওয়ানের খামার এলাকায় তার নিজ বাড়ির সামনে একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৫ মে ২০২৫ তারিখে ভূরুঙ্গামারী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় আব্দুল রাজ্জাককে ১৬ নম্বর আসামি করা হয়েছিল। মামলা হওয়ার পর দীর্ঘ দিন ধরে তিনি পলাতক ছিলেন।

 

গ্রেপ্তারকৃত আব্দুল রাজ্জাক আওয়ামিলীগের যুবলীগের সভাপতির পাশাপাশি তিনি সোনারহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে করছিলেন।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com