1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মারপিটে যুবক নিহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

 

নিজস্ব প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জ সদর উপজেলায় দুর্গম যমুনার চরাঞ্চলে জমি নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইদের মারপিটের শিকার হয়ে আমিনুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

 

 

 

 

 

শনিবার (৩ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মেছড়া ইউনিয়নে যমুনা নদীর অভ্যন্তরের রুপসার চর বাজারে এই ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম ওই গ্রামের মৃত ছোহরাব আলীর ছেলে।

 

 

 

 

 

স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমিনুল ইসলামের সঙ্গে তার চাচা আবুল কালাম ও চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে কয়েকমাস আগে সুলতান নামে একজনকে ছুরিকাঘাত করে আমিনুল। বিষয়টি তখন স্থানীয়ভাবে মিমাংসাও হয়।

 

 

 

 

 

আজ শনিবার দুপুরে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আমিনুলকে ডেকে নিয়ে মারধোর করে তার চাচা আবুলকালাম ও চাচাতো ভাইয়েরা। বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়।

 

 

 

 

 

আশংকাজনক অবস্থায় নৌকাযোগে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আনার পথে মারা যান তিনি।

 

 

 

 

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, চাচাতো ভাইদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com