1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জের ৬ আওয়ামী লীগ নেতাকর্মী জেলহাজতে

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

 

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

 

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

 

 

 

 

 

শনিবার (৩ অক্টোবর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২ অক্টোবর) সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

 

 

 

 

 

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দিয়ারধানগড়া মহল্লার আব্দুল বাতেন সেখ সেলিম (৪০), পৌর এলাকার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানপুর মহল্লার মাহবুবুল আলম (৪৬), দিয়ার ধানগড়া মহল্লার নাবিল (২১), বহুলী ইউনিয়নের ধীতপুর গ্রামের ইমরান (২৭), একই গ্রামের আতিকুর রহমান (৪৫) এবং খাগা গ্রামের আল আমিন (৩৭)।

 

 

 

 

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, শুক্রবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই মামলা রয়েছে। শনিবার বিকেলে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com