1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

চলনবিলে ৫০ বক উদ্ধার, ৩ শিকারির জেল-জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

 

 

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

 

নাটোরের সিংড়ায় চলনবিলে অভিযান চালিয়ে তিন পাখি শিকারিকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উদ্ধারকৃত ৫০টি বকপাখি প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে এবং শিকারিদের ১০টি বিশেষ কিল্লা ঘর ধ্বংস করা হয়েছে।

 

শনিবার (৩ অক্টোবর) ভোরে উপজেলা প্রশাসন ও রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ নির্দেশে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা চলনবিলে এ অভিযান পরিচালনা করেন। উপজেলার আগমুরশন, বামিহাল, কাকিয়ান ও পূর্বভেংড়ী বিলের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫০টি বকপাখিসহ তিন শিকারিকে আটক করা হয়।

 

পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম প্রত্যেককে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আইনানুগ শাস্তির আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— পূর্বভেংড়ী গ্রামের আব্দুর রশিদ (৫৫), মকছেদ আলী (৫০) ও আবু হানিফ (৪০)।

 

অভিযানে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান শিমুল, প্রভাষক নাহমাদুল হকসহ অন্যান্য পরিবেশকর্মী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পরিবেশকর্মীরা জানান, পোষা বক ব্যবহার করে কিল্লা ঘর তৈরি করে ফাঁদ পেতে বক শিকার করা হচ্ছিল। অভিযানের মাধ্যমে এসব ক্ষতিকর ফাঁদ ও ঘরগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

 

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম জানান, শীতের আগমনকে কেন্দ্র করে বিশাল চলনবিলে নানা প্রজাতির দেশি ও অতিথি পাখির সমাগম ঘটে। এই সুযোগে অসাধু চক্র পাখি শিকারে মেতে ওঠে। জীববৈচিত্র্য রক্ষায় ২০১২ সাল থেকে তাদের সংগঠনটি নিয়মিত দুর্গম বিলে সচেতনতামূলক কাজ ও অভিযান পরিচালনা করে আসছে। বন্যপ্রাণী ও পাখি রক্ষায় এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com