1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মেসে অস্ত্র নিয়ে প্রবেশ, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উত্তরাঞ্চলের উন্নয়নে খনিজ সম্পদের সঠিক ব্যবহার ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী সলঙ্গায় সাবেক চেয়ারম্যান,বিএনপি নেতা আবু সাঈদ ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত বেলকুচিতে বিদেশি পিস্তলসহ পিতা-পুত্র আটক ডেঙ্গু প্রতিরোধে সিরাজগঞ্জে ব্র্যাকের উদ্যোগে ৫০০ মশারি বিতরণ অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা চায়না বাঁধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে জরিমানা দামুড়হুদায় সড়ক অবরোধ করে ইজিবাইক চালকদের বিক্ষোভ  কুড়িগ্রামের ধরলার ভাঙনে দিশেহারা জগমনের চরবাসী, স্থায়ী বাঁধের দাবি

জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি, হুমকি-ধামকিতে কিছু হবে না: জ্বালানিমন্ত্রী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি। জনগণ যে কয়দিনের জন্য আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা সেই কয়দিন দায়িত্ব পালন করব। হুমকি-ধামকি দিয়ে কিছু হবে না।

 

 

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

 

 

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর সিরাজগঞ্জের মাটিতে এমন একটা নেতাকর্মী নাই যে, আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয় নাই। আওয়ামী লীগ আমার নেতাকর্মীদের ওপর অত্যাচার করেছে। অন্যায়ের দাঁড়িপাল্লা যখন ভারি হয়েছিল তখনই জুলাই বিপ্লব হয়েছিল।

 

 

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বাড়িতে বসে বসে খাচ্ছেন জানি, আপনারা মামলার আসামি তাও জানি, পুলিশ কেন ধরছে না তাও জানি। আমার বাহিনী দিয়ে বাড়ি থেকে উঠিয়ে এনে শাস্তি দিতে পারি। কিন্তু আমরা আইনের শাসন মানি। পুলিশ আছে, বিভিন্ন বাহিনী আছে, যারা আসামি তাদের গ্রেপ্তার করবে। আমরা করব না। তার অর্থ এ নয়, আপনারা ম্যানেজ হয়ে চলবেন।

 

 

 

মন্ত্রী বলেন, আমি সিরাজগঞ্জকে শান্তির শহর দেখতে চাই। সিরাজগঞ্জ শহরে যদি শান্তি ভঙ্গ করা হয়, তাদেরকে ছেড়ে দেব না।

 

 

 

তিনি বলেন, আমি আগেও বলেছি, এখনও বলি। যে আন্দোলনে শরীক ছিল, যে নেতৃত্ব দিয়েছিল, আওয়ামী লীগ আমলে যে নির্বাচন করেছিল, সেই বিএনপির প্রার্থী হবে। কিন্তু এটাকে কেন্দ্র করে যারা সিরাজগঞ্জকে অস্থিতিশীল করবে তাদের কোনো রেহাই নেই। সেটা যদি আমার হাত হয়, সেই হাতও রাখব না।

 

 

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আইনুল হক, সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com