
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সাঈদ ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের জঞ্জালীপাড়া স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম এবং জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ।
এ ছাড়া বক্তব্য দেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্যসচিব হাসান ইমাম তালুকদার সহন, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম জুয়েল, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আবু সাঈদ ভূঁইয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ইউপি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আবু সাঈদ ভূঁইয়া। একই বছর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।