1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত কুড়িগ্রামে তিন নেতাকে বহিষ্কার ও উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা এনসিপির নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রফতার  ডেঙ্গু নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান নতুন ভবন-ডরমিটরির উদ্যোগ, রায়গঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার নেত্রকোনায় মাদরাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষককে অব্যাহতি দলীয় শৃঙ্খলাভঙ্গে এনসিপির উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব বহিষ্কার সলঙ্গায় ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন, ৯ শ্রমিকের কারাদণ্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

 

 

গৌরাঙ্গ বিশ্বাস, কালিহাতী ( টাঙ্গাইল) প্রতিনিধি

 

টাঙ্গাইলের কালিহাতীতে অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে ৯ শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যমুনা নদীর গরিলাবাড়ী ঘাটসংলগ্ন বালুমহালে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে নিয়োজিত ৯ শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন—জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে ইলিয়াস আলী (৩০), একই গ্রামের মাজম আলীর ছেলে রুকুনুজ্জামান (৩৫), হোসেন আলীর ছেলে রফিকুল (২৩), মাতবর আলীর ছেলে মাসুদ (২৫), মনিরুজ্জামানের ছেলে হাসিবুল (১৮), কালিহাতী উপজেলার সিংগুরিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে মামুন মিয়া (৩৮), পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর কামারকাঠি গ্রামের সুমন মিয়া (৩৭), মো. নজরুল মোল্লার ছেলে মো. জোহির ইসলাম (৩০) এবং ভূঞাপুর উপজেলার সিরাজকান্দী গ্রামের শুকুর আকন্দের ছেলে শামীম (৩০)।

 

সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে বালু উত্তোলন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com